জামায়াতের ঘোষিত সমাবেশ হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা হরতালে চারদলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঘোষিত আজকের বিক্ষোভ সমাবেশ হয়নি। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর পল্টন ময়দানে এ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু আশপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ে জামায়াতের কোনো নেতা-কর্মী পল্টনে আসেননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পল্টনে জামায়াতের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হতে দেখা যায়নি।সমাবেশের ঘোষণা দিয়ে না আসা প্রসঙ্গে জানতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি।বিএনপির ডাকা হরতালের পর জামায়াতে ইসলামী গতকাল সন্ধ্যায় এ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।