জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে আজ শনিবার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কাল ৪ জুলাই এবং পরশু ৫ জুলাই সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত। এ ছাড়া দলটি ৭ জুলাই সারা দেশে মানববন্ধন পালন এবং ৯ ও ১০ জুলাই নফল রোজা রাখবে। আজ শনিবার বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কর্মসূচির কথা জানান।