জামায়াতের নতুন সংস্করণ হেফাজত: আইন প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম দাবি করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন সংস্করণ হলো হেফাজতে ইসলাম। তারাই পরিকল্পিতভাবে এ দল তৈরি করেছে। কেননা, হেফাজতের ১৩ দফায় ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিও আছে।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় সদরঘাট-গুলিস্তান সড়কে অস্থায়ী এক মঞ্চে এসব কথা বলেন আইন প্রতিমন্ত্রী। হরতালে জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। কামরুল ইসলাম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘হরতাল দিয়ে সময় নষ্ট করবেন না। নইলে আমও যাবে, ছালাও যাবে। তাই সময় থাকতে জামায়াতের সঙ্গ ত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নিন।’ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সভাপতিত্ব করেন।