জামায়াতের নেতা আজহার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমকে।রাজধানীসহ সারা দেশে আজ সোমবার জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ৩৮ জন সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় ঢাকা ও ঢাকার বাইরে থেকে মোট ১৫৯ জনকে পুলিশ গ্রেপ্তার করে।এসব সংঘর্ষের ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে পুরানা পল্টন ও মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম, কর্মপরিষদের সদস্য ইজ্জতউল্লাহসহ ২০ জনকে আটক করা হয়। এ টি এম আজহারুল ইসলামকে তাঁর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।