জামায়াতের নেতা শাহজাহান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে হাইকোর্টের সামনে থেকে আটক করা হয়। পরে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়।চট্টগ্রামে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান।