জামায়াতের প্রতি জনসমর্থন বাড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের অগ্রযাত্রা কিছুতেই রোখা যাবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জামায়াতের শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। জামায়াতের প্রতি জনগণের সমর্থন বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। আজ শুক্রবার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের বাড্ডা থানা আয়োজিত রোকন সম্মেলনে রফিকুল ইসলাম এসব কথা বলেন। রফিকুল ইসলাম বলেন, সরকার যদি অন্যায়ভাবে জামায়াতের নেতাদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রাখে তাহলে জনগণই সমুচিত জবাব দেবে। এই নেতার দাবি, সরকারের অপশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। জনগণ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে। অন্যদিকে সত্য ও ন্যায়ের পথে আন্দোলনের কারণে জামায়াতের প্রতি জনগণের সমর্থন বাড়ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি আবদুল হালিম, থানা সেক্রেটারি হেদায়েত উল্লাহ, কেফায়েত উল্লাহ প্রমুখ।