জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ ৮ জনের আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ আটজন নেতা-কর্মীকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। এই জামিনের মেয়াদ চার মাস।আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আগাম জামিনাদেশ দেন।আদালতে হাজির হয়ে আসামিদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।পাশাপাশি কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।অন্য সাত আসামির মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার সম্পাদক তাসনীম আলম, আইনবিষয়ক সম্পাদক জসিমউদ্দিন সরকার ও ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম।গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই আটজনের নামে শাহবাগ থানায় মামলাটি করা হয়।