জামায়াতের সমাবেশে পুলিশের বাধা, ২০ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগ থানার জামায়াতের আমির রেজাউল করিমসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে জামায়াতের বিক্ষোভ সমাবেশ থেকে তাঁদের আটক করা হয়।আজ সাড়ে তিনটায় মুক্তাঙ্গনে জামায়াতের নেতারা জড়ো হতে শুরু করলে পুলিশ প্রথমে সেখান থেকে আটজনকে আটক করে। পরে কর্মীরা বিছিন্ন হয়ে মহানগর জামায়াতের কার্যালয় ও পল্টনে ছড়িয়ে পড়েন।বিকেল সাড়ে চারটার দিকে জামায়াতের নেতা-কর্মীরা পল্টনে আবার মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে এবং সেখান থেকে নয়জনকে আটক করে। পরে জামায়াতের আরও তিনজন কর্মীকে আটক করা হয়।জামায়াতের কর্মীরা পরে মহানগর কার্যালয়ের নিচে সমাবেশ করেন।