জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ, প্রবাসী বাংলাদেশিদের বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুষ্ঠিত একটি সেমিনার নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩: আন্তর্জাতিক মানের বিচার’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে মানবাধিকারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজিএইচআর)। তবে যুদ্ধাপরাধীদের সংশ্লিষ্টতার অভিযোগে ব্রিটেনের প্রবাসীরা গত বুধবার অনুষ্ঠিত ওই সেমিনার বর্জন করেন।জানা গেছে, সেমিনারের আমন্ত্রণপত্রে এপিপিজিএইচআরের ভাইস চেয়ার লর্ড অ্যাভেবারির নাম উল্লেখ থাকলেও যোগাযোগের জন্য ‘জাস্টিস কনসার্ন’ নামে একটি সংগঠনের নাম ব্যবহার করা হয়। জাস্টিস কনসার্নের ওয়েবসাইট ডোমেইন কেনা হয়েছে যুক্তরাজ্যের একটি বাংলা সাপ্তাহিক ইউরো বাংলার নির্বাহী সম্পাদক কামাল শিকদারের নামে।অভিযোগ রয়েছে, কামাল শিকদার বাংলাদেশে থাকা অবস্থায় ছাত্রশিবিবের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ই-মেইলে পাঠানো আমন্ত্রণপত্রে লর্ড অ্যাভেবারির কোনো স্বাক্ষর ছিল না। একই সঙ্গে যোগাযোগের জন্য যে টেলিফোন নম্বর দেওয়া হয়েছে, সেটি ব্যারিস্টার আসাদুজ্জামান নামের এক ব্যক্তির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিবির করতেন। এ ছাড়া তিনি ‘বাংলাদেশ ফোরাম অব ইউরোপ’-এর (বিএফই) নির্বাহী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। বিএফই ব্রিটেনের জঙ্গি সংগঠন ‘ইসলামিক ফোরাম অব ইউরোপ’-এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা চৌধুরী মইনউদ্দীনের বিরুদ্ধে ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশন প্রামাণ্যচিত্রও প্রচার করেছে।হাউস অব লর্ডসের সেমিনারের উদ্যোক্তা হিসেবে যুদ্ধাপরাধীদের সংশ্লিষ্টতার বিষয়টি জানাজানির পর তা বর্জন করেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রিটেনে নিযুক্ত হাইকমিশনার সাইদুর রহমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি। আওয়ামী লীগের পক্ষ থেকেও কেউ ওই সেমিনারে অংশ নেননি।তবে লর্ড অ্যাভেবারি জানান, জাস্টিস কনসার্নের সঙ্গে যুদ্ধাপরাধীদের জড়িত থাকার বিষয়টি তিনি জানেন না। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হোক, তা তিনিও চান। তবে বিচারের নামে কেউ যেন রাজনৈতিকভাবে হয়রানির শিকার না হয়, সে জন্যই ওই সেমিনারের আয়োজন করা হয়।১সেমিনারে লর্ড অ্যাভেবারির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি টবি ক্যাডম্যান, স্টুয়ার্ড আলফোর্ড ও স্টিভেন কি কিউসি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কিথ হাল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ও হিউম্যান রাইটস ওয়াচের এলিয়েনর হেভি।আজ শুক্রবার লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়েও অনুরূপ আরেকটি সেমিনার হওয়ার কথা রয়েছে।