জামায়াতের হরতালে বিএনপির সমর্থন, পরাজিত শক্তির ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর গতকাল মঙ্গলবারের হরতালে বিএনপির ‘নৈতিক সমর্থনকে’ পরাজিত শক্তির ঐক্য অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ কার্যালয়ে এক আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ ওই মন্তব্য করেন। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।হানিফ বলেন, ‘কোন নৈতিকতার ভিত্তিতে জামায়াতের হরতালে বিএনপি সমর্থন দিল তা জাতি জানতে চায়। বিজয়ের মাসে পরাজিত শক্তির এ হরতাল জাতির জীবনে এক কলঙ্কজনক দিন।’ বিএনপিকে ‘দ্বৈতনীতি’ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকলে যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ুন। এদের বিচারের ক্ষেত্রে সরকারকে সহায়তা করুন।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘জামায়াতকে বাদ দিয়ে বিএনপির পথচলা সম্ভব নয়। তারা পরস্পর আত্মার গাঁটছড়া বেঁধেছে। তাই যুদ্ধাপরাধের বিচার বানচালে জামায়াতের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।