প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামের ১৬১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।আজ বুধবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর অভিযোগ গঠন করেন। আগামী ৬ ফেব্রুয়ারি আদালত সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর পল্টন ও রমনা থানা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় রমনা ও পল্টন থানা পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া এবং দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা করে পুলিশ। ঘটনার আট দিন পর ২৮ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অভিযোগপত্র দাখিল করে রমনা মডেল থানা পুলিশ ও পল্টন থানা পুলিশ পৃথক দুটি অভিযোগপত্র দেয়। পল্টন থানায় করা মামলাটির অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ছিল আজ বুধবার। শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করেন।