জামায়াতের ১৭ নেতা-কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহাদত হোসেন এ আদেশ দেন।এ ছাড়া পৃথক আরেকটি মামলায় আরও ১৮ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত আগামী ১৮ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।আদালত সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট কাকরাইলের মোড়ে জামায়াতের মিছিল থেকে রমনা থানা পুলিশ ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। আসামিরা লাঠি ও অস্ত্র নিয়ে পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগে রমনা থানায় তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।