প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কর্তব্য পালনে বাধা এবং মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর ৫৫ জন কর্মীকে আজ সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন জামায়াতের গ্রেপ্তার কর্মীদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে সকালে ১৪৪ ধারা অমান্য করে পল্টন এলাকায় সভা-সমাবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওই ৫৫ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।আজ সকাল ১০টার দিকে পল্টন থানার পুলিশ জামায়াতের ওই কর্মীদের আটক করে। পরে ঢাকা মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়।