জামিন জালিয়াতির মামলায় রাব্বীকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের নার্সারি ব্যবসায়ী সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিস হত্যা মামলার ঘটনায় হাইকোর্টে জামিন জালিয়াতির মামলায় গ্রেপ্তার করে মহিউদ্দিন আজাদ ওরফে রাব্বীকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান আসামি মহিউদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মহানগর হাকিম আসাদুজ্জামান নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, দম্পতি হত্যা মামলায় গত ৬ জুন এই মামলার আসামি রুবেল ও মিথুনকে মৃত্যুদণ্ড ও আসামি রাব্বীকে বেকসুর খালাস দেন আদালত।এর আগে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই দুই আসামি কাগজপত্র জাল করে প্রতারণার মাধ্যমে হাইকোর্ট থেকে জামিন নেন। জামিন জালিয়াতির বিষয়টি হাইকোর্টের নজরে এলে তাঁরা দুজনই আত্মগোপন করেন। এখনো তাঁরা পলাতক।জামিন জালিয়াতির অভিযোগে নিহত সাদিকুরের মেয়ে সুমাইয়া ইয়াসমিন ওরফে বীথি গত ১৫ মে শাহবাগ থানায় এই মামলা করেন।