জামিন পেলেন ইত্তেফাক সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির একটি মামলায় দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেনের চার মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।জামিন আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জানা যায়, গত ৫ জুন টাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম নজরুল ইসলাম নিম্ন আদালতে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে তাঁর মানহানি করা হয়েছে।এ মামলায় ৮ জুলাই বিচারিক আদালত আনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আনোয়ার হোসেন আজ সকালে হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত চার মাসের জামিন মঞ্জুর করেন।আদালতে আনোয়ার হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার।