জামিন পেলেন খালেদা জিয়ার দুই উপদেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাধা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টা আবদুল মান্নান, আহমেদ আজম খানসহ ছয়জনকে জামিন দিয়েছেন আদালত।আজ রোববার বিকেলে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার এ জামিনাদেশ দেন।হরতালের সমর্থনে আজ সকালে রাজধানীর ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে ওই দুই উপদেষ্টাকে আটক করা হয়েছিল।