জামিন পেলেন জগন্নাথের ১৮ শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটক ১৮ শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ারের আদালতে তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করা হয়।আদালত দোষ স্বীকার করতে বললে আটক শিক্ষার্থীরা নিজেদের নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে জামিনের আদেশ দেন। আদালত থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজধানীর শাহবাগ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।