জামিন পেলেন ডেসটিনির আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় ডেসটিনি ২০০০-এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদ জামিন পেয়েছেন। আজ রোববার আজাদের পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন। পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত জামিনের এ আদেশ বহাল থাকবে। আবুল কালাম আজাদের জামিন পাওয়ার মধ্য দিয়ে এই মামলার ২২ আসামির সবাই জামিন পেলেন। গত ৩১ জুলাই আবুল কালাম আজাদসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে এক হাজার ১৭৮ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়। ওই মামলায় গত ৬ আগস্ট পাঁচজন এবং ৬ সেপ্টেম্বর ১৬ জন জামিন পান।