জামিন পেলেন দুই ব্লগার রাসেল ও সুব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ব্লগার রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে জামিন দিয়েছেন আদালত। একই আদালতে অপর দুই ব্লগার আসিফ মহিউদ্দিন ও মশিউর রহমানের জামিনের আবেদন নাকচ হয়। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।মশিউরের পক্ষে শুনানি না করায় তাঁর জামিনের আবেদন নাকচ হয়।ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাজধানীর ইন্দিরা রোড, মণিপুরীপাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পলাশী এলাকা থেকে ২ এপ্রিল মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ব্লগার আসিফ মহিউদ্দিনকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়।