জামিন পেলেন শমসের মুবিন চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন। এক দিনের রিমান্ড শেষে আজ বুধবার তাঁকে মহানগর হাকিম আবদুস সালামের আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক জামিন মঞ্জুর করেন। ২৭ জুন হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শমসের মবিন চৌধুরীকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।