জামিনের আবেদন করলেন গোলাম আযম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিনের জন্য আবেদন করেছেন। গোলাম আযমের পক্ষে তাঁর আইনজীবী তাজুল ইসলাম আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন।এ প্রসঙ্গে জানতে চাইলে বিকেল চারটার দিকে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোলাম আযমের বার্ধক্যজনিত অসুস্থতা ও স্বাস্থ্যগত কারণে ট্রাইব্যুনালে জামিন আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালের আদেশ অনুসারে আগামীকাল তিনি আইনজীবীর সঙ্গে ট্রাইব্যুনালে হাজির হবেন। ওই সময় তাঁর জামিন আবেদনের শুনানি হতে পারে বলে তিনি আশা করেন।৯ জানুয়ারি ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে দাখিল হওয়া আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন। ওই দিন ট্রাইব্যুনাল জামায়াতের আটক নেতাদের আইনজীবী প্যানেলের প্রধান আবদুর রাজ্জাককে আগামীকাল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।