জামিনের আবেদন করেছেন মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ জামিনের আবেদন করেছেন। ২৩ এপ্রিল এ বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ তারিখ নির্ধারণ করেন।এ ছাড়া এ মামলার বাদী মতিঝিল থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) শরীফ ফারুক আহমেদকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। আজ এ মামলার বাদীকে জেরা করার জন্য দিন ধার্য ছিল। এর আগে ১২ আসামির পক্ষে এই বাদীকে জেরা করা হয়।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। এতে দলের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ মানুষ।