জামিনের ২ দিন পর জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিন পেলেন গোপন মার্কিন নথি ফাঁস করে সাড়া ফেলে দেওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। আজ বৃহস্পতিবার লন্ডন হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। লন্ডনের রয়্যাল কোর্টের বিচারক বিচারপতি আউজলের আদালতে আজ এ শুনানি হয়। তাঁকে মুক্তি দেওয়ার কাগজপত্র তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার অ্যাসাঞ্জে জামিন হলেও সরকারি আইনজীবীদের আপিলের পরিপ্রেক্ষিতে তিনি মুক্ত হতে পারেননি।এই অস্ট্রেলিয়ানের বিরুদ্ধে সুইডেনে দুজন নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে, যা তিনি অস্বীকার করেছেন। বিবিসি।