জামিল ও ময়েজউদ্দীনের যৌথ চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজেনে গতকাল শুরু হয়েছে শিল্পী এ এস এম মুস্তাফা জামিল আকবর এবং এম এম ময়েজউদ্দীন যৌথ চিত্রকলা প্রদর্শনী। ‘শিরোনাম শিরোনামহীন’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রদর্শনীর কিউরেটর বরেণ্য চিত্রশিল্পী শহীদ কবির। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, শিল্পী জামিল আকবর এবং ময়েজউদ্দীন। প্রদর্শনীতে শিল্পী জামিল আকবরের ২৮টি এবং ময়েজউদ্দীনের ২০টিসহ মোট ৪৮টি চিত্রকর্ম রয়েছে। প্রদর্শনী ১৩ মার্চ পর্যন্ত খোলা থাকবে।‘জামিল আকবরের কাজে অনেক স্থিরতা, অপূর্ব রেখার অপূর্ব ওপেক রঙের বিন্যাস। আর নিজের ও দর্শকের দৃষ্টি বিশ্রামের জন্য বেশ কিছু খালি স্পেসের আবির্ভাব। এম এ ময়েজউদ্দীনের কাজে রং ভীষণ পরিপক্ব। অনেকটা কসমিক ওয়ার্ল্ড থেকে অনুপ্রাণিত।’ শিল্পীদ্বয়ের চিত্রকর্মের এই মূল্যায়ন করেন কিউরেটর শিল্পী শহীদ কবির।্রজামিল আকবর শামীমের জন্ম ১৯৭১ সালে। তিনি ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমানে চারুকলা অনুষদ) থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। বর্তমানে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন। শিল্পী এম এম ময়েজউদ্দীন ১৯৮২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ এবং ২০১০ সালে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ১৬তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে ‘গ্র্যান্ড প্রাইজ’, ২০০৬ সালে রয়েল নেদারল্যান্ড অ্যাম্বাসি ও সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট প্রদত্ত ‘রেমব্র্যান্ট ৪০০ এক্সিবিশন অ্যাওয়ার্ড’সহ আরও কয়েকটি পুরস্কার লাভ করেন।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে সংগীতসন্ধ্যাআধুনিক গানের আসর হয়ে গেল গত শনিবার সন্ধ্যায় গুলশানের ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রে। ভারতীয় হাইকমিশনের এই কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে শ্রোতাদের গান শোনান ভারতের শিল্পী সৌমেন অধিকারী। তাঁর গাওয়া গানগুলোর মধ্যে ছিল ‘ও নদী রে’, ‘মা গো ভাবনা কেন’, ‘ওলির কথা শুনে’, ‘মুছে যাওয়া দিনগুলো’ ইত্যাদি। ওস্তাদ তাজুল চৌধুরীর সংগীতচর্চার চার দশক লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট জেলার বিশিষ্ট গণসংগীতশিল্পী ওস্তাদ তাজুল চৌধুরীর সংগীতজীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় রেলওয়ে শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তিনি এ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন। লালমনিরহাট রেলওয়ে জেলা স্কাউটস কমিশনার ও বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, রেল বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) আবদুল হাই ও জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তৃতা করেন গীতিকার সদর আতিক, কবি আশরাফ হোসেন, নারী সংগঠক বেগম ফেরদৌসী রহমান প্রমুখ। অনুষ্ঠানে ওস্তাদ তাজুল চৌধুরী গণসংগীত ও অন্যান্য সংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানে লালমনিরহাট রত্নাই থিয়েটারের পক্ষ থেকে ওস্তাদ তাজুল চৌধুরীকে সম্মাননা জানিয়ে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এর আগে লালমনিরহাট উদীচীর পক্ষ থেকেও তাঁকে সম্মাননা জানানো হয়।ওস্তাদ তাজুল চৌধুরী তাঁর ৪০ বছরের সংগীতজীবনে উদীচী, চাঁদেরহাট, মুকুলফৌজ, পল্লবী শিল্পীগোষ্ঠী, ভাওয়া পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ বেতার রংপুর ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী।