জারদারি যুক্তরাষ্ট্রের নাগরিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত ওয়েবসাইট পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে যুক্তরাষ্ট্রের নাগরিক বলে ঘোষণা দিয়েছে। ‘নোটেবেল নেমস ডাটাবেস’ নামে পরিচিত এই ওয়েবসাইটটি ২০০২ সালে প্রতিষ্ঠিত। খবর: দ্য নিউজ অনলাইন।এই ঘোষণা জারদারি এবং তাঁর সঙ্গীদের জন্য বেশ সমস্যা তৈরি করতে পারে। ওয়েবসাইটের এই তথ্য যদি সঠিক হয়, তাহলে জারদারিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের তথ্য গোপন এবং প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আদালতের সম্মুখীন হতে হবে।এই ওয়েবসাইটে আবদুল কাদির খান, নুসরাত ফতেহ আলী খান, বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ, পারভেজ মোশাররফ, জিয়াউল হক ও আইয়ুব খানকে পাকিস্তানের নাগরিক হিসেবে তথ্য প্রকাশ করা হয়েছে।