জারদারিকে রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে রাজনীতি থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। আজ বৃহস্পতিবার ৩৩ পৃষ্ঠার এক রায়ে আদালত বলেছেন, প্রেসিডেন্ট ভবনে বসে রাজনীতি করা যাবে না। প্রেসিডেন্টকে নিরপেক্ষ হতে হবে এবং কোনোভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।এর আগে লাহোর হাইকোর্ট ১০ মার্চ রায় দেওয়ার কথা ছিল। প্রেসিডেন্টের দ্বৈত দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ করে আদালতে বেশ কিছু মামলা দায়ের করা হয়। দ্য নিউজ অনলাইন।