জারদারিকে ‘নপুংসক’ বললেন ইমরান খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান বলেছেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অন্য দেশের আজ্ঞাবাহী একজন ‘নপুংসক’। গতকাল সোমবার ব্রিটিশ ‘দৈনিক গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাত্কারের উদ্ধৃতি দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ কথা জানিয়েছে।ইমরান খান অভিযোগ করে বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই অনেক মানুষকে হত্যা করলেও এ বিষয়ে ওয়াশিংটনকে কিছুই বলছে না পাকিস্তান। এই সাবেক ক্রিকেটার আফগান যুদ্ধকে সবচেয়ে কাণ্ডজ্ঞানহীন ও নীতিবর্জিত আখ্যা দিয়ে পাকিস্তান সরকারকে এ যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানান।খবরে বলা হয়, সর্বশেষ জরিপে দেখা গেছে, এই মুহূর্তে ইমরান খান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। ২০১৪ সালের পর তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।