জারদারির ঘোষিত অনুদানের উত্স নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজমির শরিফে খাজা মইনুদ্দিন চিশতির মাজারের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির প্রতিশ্রুত ১০ লাখ ডলার অনুদানের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে ভারত।গত সপ্তাহে ভারত সফরকালে ওই মাজার জিয়ারত করতে গিয়ে অনুদানের ঘোষণা দেন। কিন্তু অনুদানের ওই অর্থ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নাকি রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হবে, তা পরিষ্কার নয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, ‘একমাত্র প্রেসিডেন্টই বলতে পারবেন এ অর্থ কোথা থেকে আসবে।’ অন্যদিকে প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বিষয়টি কৌশলে এড়িয়ে যান। প্রতিশ্রুত এই অর্থ প্রেসিডেন্টের নিজের পকেট থেকে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নিরপেক্ষ পর্যবেক্ষকেরা। রাজনৈতিক বিশ্লেষক ফয়সুর রেহমান বলেন, ‘প্রেসিডেন্টের প্রচুর তহবিল রয়েছে, সেখান থেকেই আজমির শরিফের জন্য প্রতিশ্রুত অর্থ যাবে।’