জারদারির ডিক্রি জারি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নেওয়া আইনগত ও প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে অপরিবর্তিত রাখতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত রোববার যে ডিক্রি জারি করেছিলেন, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আজ মঙ্গলবার আবেদন করা হয়েছে। প্রেসিডেন্টের ওই অধ্যাদেশে গত ২৬ এপ্রিল থেকে ১৯ জুনের মধ্যে ইউসুফ রাজা গিলানির নেওয়া সব সিদ্ধান্তকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়েছে। দৈনিক ডনে প্রকাশিত এক খবরে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।সুপ্রিম কোর্টে আবেদনকারী শহীদ ওরাকজাই অভিযোগ করেছেন, অধ্যাদেশ জারির মাধ্যমে প্রেসিডেন্ট জারদারি পার্লামেন্টের আইন প্রণয়নের অধিকারকে ক্ষুণ্ন করেছেন। তিনি আরও অভিযোগ করেন, নতুন এ অধ্যাদেশ সর্বোচ্চ আদালতের সাংবিধানিক অধিকারকেও পণ্ড করেছে। তিনি সুপ্রিম কোর্টের কাছে অধ্যাদেশটি বাতিলের আবেদন জানান।এর আগে দেশটির সাবেক আইনমন্ত্রী বাবর আওয়ান বলেছিলেন, ‘অধ্যাদেশ জারির চর্চাকে অনুত্সাহিত করা উচিত। কারণ, এসব বিষয় দেখার জন্য সংসদ রয়েছে।’