জারদারির বিপদ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা আবারও সচল করতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ করবে পাকিস্তান। আজ বুধবার সরকারের দুর্নীতিবিরোধী এজেন্সির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সুপ্রিম কোর্টকে এ কথা বলেছেন।রয়টার্স জানায়, সুপ্রিম কোর্ট জাতীয় জবাবদিহি ব্যুরোকে (এনএবি) গত বছর প্রেসিডেন্ট জারদারিসহ সরকারের উচ্চপদস্থ আমলা এবং কয়েক হাজার রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা আবারও চালু করার আদেশ দেন। এর আগে জারদারি এবং অন্য সবাইকে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সাধারণ ক্ষমা করেছিলেন।বিশ্লেষক এবং আইনজ্ঞরা মনে করেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায় জারদারি বিচারের সম্মুখীন না হওয়ার যে শাসনতান্ত্রিক প্রথা উপভোগ করার কথা, তা সরাসরি হুমকির মুখে পড়বে এবং এটি বিচারব্যবস্থা এবং সরকারের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে।জাতীয় জবাবদিহি ব্যুরোর আইনজীবী আবিদ জুবেরি জানান, সুইস মামলা আবারও চালু করার যে নির্দেশ আদালত দিয়েছেন, ব্যুরো সেই প্রক্রিয়া শুরু করেছে।১৩ মিলিয়ন ডলার ঘুষের অর্থপাচারের অভিযোগে জারদারি এবং তাঁর স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ২০০৩ সালে জেনেভা কোর্ট অপরাধী হিসেবে দণ্ডিত করেন। কিন্তু আপিলের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে এই রায় বদলে যায়।২০০৮ সালের আগস্ট মাসে সুইজারল্যান্ডের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করায়। তারা অর্থপাচারের অভিযোগে করা জারদারির বিরুদ্ধে মামলাটি বন্ধ করে দিয়েছে এবং সুইস অ্যাকাউন্টে এক দশক ধরে জব্দ থাকা ৬০ মিলিয়ন ডলার ফিরিয়ে দিয়েছে।উল্লেখ্য, পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর সঙ্গে প্রেসিডেন্ট জারদারির সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে।