জারদারির সঙ্গে সাক্ষাতে ওবামার আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের ভবিষ্যত্ নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে চলমান ন্যাটো সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাতে অসম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাকিস্তান সীমান্ত দিয়ে আফগানিস্তানে ন্যাটোর সরবরাহ লাইন চালু করা নিয়ে কোনো চুক্তি না হওয়ায় ওবামার এমন সিদ্ধান্ত।এনডিটিভি খবরে বলা হয়, ন্যাটোর সম্মেলনে যোগ দিতে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে যান জারদারি। এখানেই ওবামার সঙ্গে সাক্ষাত্ করে নিজের অবস্থান সমুন্নত করতে চেয়েছিলেন তিনি। তবে ন্যাটোর সরবরাহ লাইন নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো চুক্তি না হওয়ায় ওবামা তাঁর সঙ্গে দেখা করতে অসম্মতি জানিয়েছে। তবে ন্যাটোর সরবরাহ লাইন নিয়ে কথা বলতে শেষ পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেছেন।জানা গেছে, ন্যাটো সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্টের যোগ দেওয়ার আগে টানা তিন সপ্তাহ পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা ধারাবাহিক সংলাপ হয়েছে। এতে আশা করা হয়েছিল, দুই দেশের মধ্যে বিদ্যমান দূরত্ব কমে একটি সমঝোতার অবস্থা তৈরি হবে। তবে ন্যাটোর সরবরাহ লাইন নিয়ে এখনো কোনো চুক্তি না হওয়ায় ওবামা কথা বলেননি জারদারির সঙ্গে।প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের ২৪ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় ন্যাটোর সরবরাহ লাইনগুলো বন্ধ করে দেয় পাকিস্তান। এ লাইনগুলো দিয়ে ন্যাটোর মারণাস্ত্রের ৪০ শতাংশ সরবরাহ হতো।