জার্মান প্রসাধনীর শুভেচ্ছাদূত ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান প্রসাধনসামগ্রী ডুনগানের শুভেচ্ছাদূত হয়েছেন ফেরদৌস। তাঁর সঙ্গে আছেন ভারতের পশ্চিমবঙ্গের নায়িকা ঋতুপর্ণা। শিগগিরই বাংলাদেশে এই পণ্যটির বাজারজাত শুরু হবে। তার আগে গত সপ্তাহে জার্মানির বিভিন্ন শহরে পণ্যটির বিজ্ঞাপনচিত্রে অংশ নেন এই দুই তারকা। ফেরদৌস বললেন, ‘গত ৩০ মার্চ আমরা জার্মানির বার্লিনে গিয়েছিলাম। সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়। তার পাশাপাশি আমরা ডুনগানের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছি। শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে আমরা এই পণ্যটির প্রচারণায় সহযোগিতা করব।’এদিকে ঋতুপর্ণা বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য অসংখ্য প্রস্তাব পেয়েছি। নানা কারণে কাজ করা হয়নি। ফেরদৌস আমার ভালো বন্ধু। বাংলাদেশে তাঁর সঙ্গেই আমি বেশি ছবিতে অভিনয় করেছি। কলকাতায়ও অনেকগুলো কাজ করেছি। এবার জার্মান পণ্যটির কাজ আমরা একসঙ্গে করেছি।’ফেরদৌস জানান, ডুনগানের শুভেচ্ছাদূত হিসেবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা।