জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ তিন দিনের সফরে আজ সোমবার দুপুরে ঢাকায় এসেছেন। বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে একটি বিশেষ বিমানে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তাঁর এ সফরের সময় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি প্রাধান্য পাবে।প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী ক্রিস্টিয়ান ভুল্ফ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো জার্মান প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন। ঢাকা সফরের সময় ক্রিস্টিয়ান ভুল্ফ রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তাঁদের আলোচনায় টেকসই উন্নয়নের স্বার্থে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তার বিষয়গুলো প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ ছাড়া সন্ধ্যায় তিনি রাজধানীর একটি হোটেলে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন।