জার্মানি থেকে লিবিয়ার কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পাঁচ কূটনীতিককে এক সপ্তাহের মধ্যে জার্মানি ত্যাগ করতে বলেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।জার্মানিতে লিবিয়ার নাগরিকদের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করেছে বলে ওই কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং লিবিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানায়।উল্লেখ্য, জার্মানি ন্যাটোর সদস্য দেশ হয়েও লিবিয়ায় বিমান আক্রমণ করতে রাজি হয়নি। এপি।