জার্মানিতে রপ্তানি হচ্ছে আরও দুটি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে আরও দুটি জাহাজ রপ্তানি করতে যাচ্ছে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।জাহাজ দুটির নির্মাণকাজ শেষ হওয়ার পর গতকাল মঙ্গলবার ‘এএমএস ওয়েভ ও এএমএস টাইড’ নামের জাহাজ দুটি পানিতে ভাসানো হয় বলে জানা গেছে।আগামী জুলাই মাসে এ দুটি জাহাজ জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। প্রতিটি জাহাজের মূল্য প্রায় ৮০ কোটি টাকা।প্রসঙ্গত, ২০০৮ সালের জানুয়ারি মাসে জার্মানির গ্রোনা শিপিংয়ের সঙ্গে ওয়েস্টার্ন মেরিনের ১২টি জাহাজ তৈরির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গত ডিসেম্বর ও মার্চ মাসে চারটি জাহাজ রপ্তানি করে ওয়েস্টার্ন মেরিন।গ্রোনা শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক অ্যাবে প্রিন্স এবং ফ্লিট ম্যানেজার লাস রাফ জাহাজ দুটি পানিতে ভাসানোর সময় উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন।