প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম: ইওয়াখিম গাউকসাবেক যাজক ও নাগরিক অধিকারকর্মী ইওয়াখিম গাউক ১৮ মার্চ রোববার জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।গাউক সাবেক কমিউনিস্ট দেশ পূর্ব জার্মানির নাগরিক। গাউক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এই প্রথম পূর্ব জার্মানির কোনো ব্যক্তি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে কাজ করার দায়িত্ব পেলেন।পার্লামেন্টের এমপি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে ভোটাভুটিতে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে গাউককে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এতে এক হাজার ২৩২ ভোটের মধ্যে ৭২ বছর বয়সী গাউক ৯৯১ ভোট পেয়েছেন।সাবেক প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফের স্থলাভিষিক্ত হলেন তিনি। অর্থবিষয়ক কেলেঙ্কারির জের ধরে ভুল্ফ পদত্যাগ করেন।