জার্মানির লাভ প্যারেড অনুষ্ঠান স্থায়ীভাবে বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির লাভ প্যারেড অনুষ্ঠান স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর ডুইশবুর্গের এই অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর পর আজ রোববার অনুষ্ঠানের আয়োজকেরা এটি স্থায়ীভাবে বাতিলে ঘোষণা দেয়।অনুষ্ঠানটিতে অংশ নিতে গিয়ে আহত হয় তিন শতাধিক মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শীরা এ মর্মান্তিক ঘটনার জন্য আয়োজকদের দায়ী করেছেন। লাভ প্যারেডে যোগ দিতে যাওয়ার প্রবেশদ্বার মাত্র একটি থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা।লাভ প্যারেডের প্রবেশদ্বারটা একটা পুরোনো রেলওয়ে স্টেশনের টানেলের সঙ্গে সংযুক্ত। লাভ প্যারেডে অংশ নেওয়া এই টানেলের ভেতরে প্রবেশ করলে পুলিশ টানেলের অন্যপ্রান্ত বন্ধ করে দেয় এবং যারা ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তাদের সামনে এগোতে নিষেধ করে। কিন্তু এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অনুষ্ঠান শুরুর আগে লাভ প্যারেডে ঢোকার টানেলে অতিরিক্ত ভিড়ের কথা পুলিশকে জানালেও তারা এটাকে পাত্তা দেয়নি বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।ডুইশবুর্গ শহরের মেয়র বলেছেন, এ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনাটা আগেরবার খুব ভালোভাবে কাজ করলেও এবার সেটা হয়নি। কর্তৃপক্ষ এ দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।