জার্মানির সামনে কঠিন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ২০১৩ সালে দেশটির অর্থনৈতিক অবস্থা আরও কঠিন হবে। নতুন বছরের বার্তায় এ সতর্কতা উচ্চারণ করেন তিনি। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। মেরকেলের ধারণ করা সাক্ষাত্কারটি আজ প্রচার করা হয়েছে। তিনি বলেন, জার্মানির অর্থনৈতিক পরিবেশ সহজ হবে না। আগামী বছর তা আরও কঠিন হবে। তবে অর্থনীতিকে অধোগতির দিকে যেতে দেওয়াটা আমাদের ঠিক হবে না। বরং এটিকে ওপরের দিকে নিয়ে যেতে হবে।মেরকেলের এই হুঁশিয়ারি দেশটির অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সংঘাতপূর্ণ। গত সপ্তাহে জার্মানির অর্থমন্ত্রী বলেন, দেশটির অর্থনীতির চরম সংকট দূর হয়েছে। মেরকেল বলেছেন, ভবিষ্যতে সংকট আরও বাড়বে। তিনি বলেন, সমস্যা সমাধানে সংস্কারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ফলপ্রসূ হবে। একই সঙ্গে মেরকেল সতর্ক করেছেন, ইউরো অঞ্চলে চলমান ঋণ সংকটও আরও ঘনীভূত হবে।