জাল নোট তৈরির সময় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাল নোট তৈরির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের ফিরিঙ্গিবাজারে একটি ভবনে অভিযান চালিয়ে জাল ৫০০ টাকার নোটের এক লাখ চার হাজার টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ারুল হক, শফিকুর রহমান, আলমগীর, নাজিম উদ্দিন ও সাগর আহমেদ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাত সাড়ে ১০টার দিকে ফিরিঙ্গিবাজারের একটি ভবনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল নোট তৈরির প্রধান হোতা মোস্তাফিজুর রহমান পালিয়ে যান। তবে সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, কক্সবাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান তাঁর দীর্ঘদিনের পরিচিত। তিনি এই কাজ দেখতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হন। তবে এ কাজের জন্য অন্যদের দৈনিক ৫০০ টাকা করে দেওয়া হতো।কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মঞ্জুর মোরশেদ বলেন, এটি জাল নোট তৈরির একটি বড় চক্র। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে।