জাল পাসপোর্টসহ মিয়ানমারের পাঁচ নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া সহজ হওয়ায় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিল মিয়ানমারের পাঁচজন নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে এদের গ্রেপ্তার করেন। তাদের সঙ্গে ধরা পড়ে বাংলাদেশি দুই দালাল। আজ সকালে গোয়েন্দা কার্যালয়ে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বাংলাদেশের আদমজী ও এরশাদ এবং মিয়ানমারের মো. কায়েস, হোসনে মোবারক, জাহেদ আলম, জহিরুল্লাহ ও মো. আমিন। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সাতজনের কাছ থেকে ৬০০ মার্কিন ডলার এবং কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। মিয়ানমানের নাগরিকদের নামে ইস্যু করা পাসপোর্টগুলো চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের ঠিকানায় নেওয়া হয়েছে। সকালে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মাহবুবুর রহমান বলেন, পাঁচটি জাল পাসপোর্টসহ মিয়ানমারের পাঁচ নাগরিক এবং বাংলাদেশি দুই দালালকে ঢাকার আশকোনা এলাকার হোটেল শুভ ইন্টারন্যাশনাল থেকে গ্রেপ্তার করা হয়। তারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। সংবাদ সম্মেলনের পর মিয়ানমারের নাগরিক জাহেদ আলম সাংবাদিকদের বলেন, দালালের মাধ্যমে তিনি বাংলাদেশি পাসপোর্ট করেছেন। এরপর বিদেশের ভিসা করার চেষ্টা করছিলেন। তার মতো আরও অনেকে এভাবে বিদেশে পাড়ি জমিয়েছে বলে তিনি জানান।