জাল ভিসায় থাইল্যান্ড যাওয়ার সময় আটক ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভিসা নিয়ে থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজন রোহিঙ্গা নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদের আটক করে।আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সপার (এএসপি) মোতাজ্জের হোসেনের নেতৃত্বে একটি দল বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়ার এলাকা থেকে এই ১৬ জনকে আটক করে।মোতাজ্জের হোসেন প্রথম আলো ডটকমকে জানান, একদল ব্যক্তি বোর্ডিং পাস নিচ্ছিল। এরা দলবদ্ধভাবে ছিল। এতে সন্দেহ হয়। তাদের পাসপোর্ট পরীক্ষা করলে জাল ভিসার বিষয়টি নিশ্চিত হয়। পরে তাদের আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দালালদের মাধ্যমে তাঁরা ময়মনসিংহের আজিজুর রহমান নামের এক ব্যক্তিকে থাইল্যান্ড যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন। জনপ্রতি তাঁরা আড়াই লাখ টাকা করে দেন বলে দাবি করেন। দুই মাস ধরে তাঁদের থাইল্যান্ড যাওয়ার কার্যক্রম চলছিল।আট ব্যক্তির মধ্যে সাতজনের বাড়ি নরসিংদী এবং অন্যদের বাড়ি নারায়ণগঞ্জ, বগুড়া ও যশোরে।আটক ব্যক্তিদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।