প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাল ভোট দেওয়া ও ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির অভিযোগে সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীর এজেন্টসহ তিনজনকে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজন ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শিউলি আক্তারের একজন এজেন্টকে গ্রেপ্তার করে পুলিশ।আটক হওয়া ব্যক্তিরা হলেন বাড়িচংয়ের কাটিয়াচর এলাকার আবুল খায়ের (৩১), বাড়িচংয়ের কোরপাই এলাকার নারায়ণ চন্দ্র ঘোষ (৪২) এবং ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শিউলি আক্তারের এজেন্ট জহিরুল ইসলাম (৩৫)।অন্যজনের হয়ে ভোট দেওয়ার সময় আবুল খায়ের ও নারায়ণ চন্দ্র ঘোষকে এবং ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির কারণে জহিরুল ইসলামকে আটকের বিষয়টি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইলতুত্ মিশ নিশ্চিত করেছেন।