জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ বিদেশি নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে গত বৃহস্পতিবার রাতে জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ ক্যামেরুনের এক নাগরিক সিলভার মাগাল ইথাকে গ্রেপ্তার করেছে পুলিশ।উত্তরা থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৭/বি সড়কের একটি বাসায় ব্যবসায়ী জাকির হোসেনের কাছে ডলার বিক্রি করতে যান সিলভার। ডলার দেখে জাকিরের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে জাল ডলার, বাংলাদেশি মুদ্রা তৈরির রাসায়নিক সরঞ্জামসহ সিলভারকে আটক করে।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে থানায় সিলভারের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর নেতৃত্বে একটি চক্র দেশি-বিদেশি জাল মুদ্রা তৈরি করে আসছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গাড়িসহ গ্রেপ্তার তিন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল শুক্রবার রাজধানীর পুরান ঢাকা ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে দুটি গাড়িসহ বিপুল পরিমাণ ফেনসিডিল ও চোলাই মদ আটক করেছে। এর মধ্যে আছে পুরান ঢাকা থেকে এক হাজার ১০০ বোতল ফেনসিডিল এবং ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটের সামনে থেকে ৩৩৬ ক্যান বিয়ার। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছেন অধিদপ্তরের পরিদর্শকেরা।অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যায় পুরান ঢাকার নয়াবাজার এলাকার নবাব ইউসুফ মার্কেটের সামনে একটি প্রাইভেট কার থেকে এক হাজার ১০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ রুবেল নামে একজনকে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা হয়েছে।অপর দিকে নগরের ফার্মগেট এলাকায় গ্রিন সুপার মার্কেটের সামনে রাখা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৩৬ ক্যান বিয়ার আটক করেছেন অধিদপ্তরের পরিদর্শকেরা। এ ঘটনায় গাড়িটির মালিক মোহাম্মদ নজরুল ও গাড়ির চালক আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে নজরুলের বাড়ি ভোলার দৌলতখানে এবং আবদুর রাজ্জাকের বাড়ি মাদারীপুরের শিবচরে।