জাল সনদে বাসসে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাল সনদ দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।আজ সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, ভবিষ্যতে যাতে কেউ জনগণ ও সরকারের সঙ্গে এ ধরনের প্রতারণা করতে না পারে, সে লক্ষ্যেই এই নির্দেশনা।সভায় বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় অর্থাত্ পত্রিকায় বাসসের রেফারেন্সে প্রকাশিত সংবাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। কমিটির সদস্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক, আনিছুল হক মণ্ডল এবং মো. শাহরিয়ার আলম সভায় অংশ নেন।সভায় তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সাব কমিটি কর্তৃক বাংলাদেশ সংবাদ সংস্থা-সংক্রান্ত (বাসস) সুপারিশগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুলাহ আল মামুনসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশিষ্ট কর্মকর্তা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইযা এবং নগর সম্পাদক অজিত কুমার সরকার সভায় উপসিহত ছিলেন। বাসস।