জাসদ নেতা নূরে আলম জিকুর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে চার নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার, সাবেক সাংসদ ও জাসদের নেতা নূরে আলম জিকু ইন্তেকাল করেছেন। তিনি আজ রোববার ভোর পাঁচটার দিকে পুরান ঢাকার ওয়াইজঘাটে তাঁর বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।জাসদ অফিস সূত্রে জানা গেছে, নূরে আলম জিকুর প্রথম জানাজা আজ রোববার বাদ জোহর ওয়াইজঘাটের স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমাগারে রাখা হবে। কাল সোমবার বাদ জোহর তাঁর দ্বিতীয় জানাজা পুরানা পল্টনে জাসদের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।