প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার এক পত্রিকা দারুণ মন্তব্য করেছে। ভাগ্যদেবী নিজে নাকি আগলে রাখছেন জাস্টো ভিলারের গোলপোস্ট! ব্রাজিল আর ভেনেজুয়েলার সঙ্গে প্যারাগুয়ের খেলা দেখলে আপনারও তা-ই মনে হওয়ার কথা। তার পরও কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষকের কৃতিত্ব খাটো করার উপায় নেই। একটা ম্যাচও না জিতে প্যারাগুয়ে যে আজ ফাইনালে, তাতে তাঁর অবদানই বেশি। ব্রাজিল ম্যাচে দারুণ কয়েকটি সেভ করার পর টাইব্রেকারেও একটা শট ঠেকিয়েছেন। ভেনেজুয়েলা ম্যাচেও ভিলার টাইব্রেকারে শট ঠেকিয়েছেন আরেকটি। ফাইনালের বৈতরণীও পার করাবেন ভিলার?