জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. আজীম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগ কর্মীদের মারধরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে আজ শুক্রবার তাঁকে অব্যাহতি দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলো অনলাইনকে বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মো. আজীম উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, জুবায়ের আহমেদের মৃত্যুর ঘটনায় গত কয়েকদিন ধরেই সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা কর্মকর্তা আজীমকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন।