জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জানুয়ারি কতিপয় দুর্বৃত্ত ছাত্রের হাতে নিহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের সব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের অনার্স শেষ বর্ষের ছাত্র জুবায়েরকে গত রোববার পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। গত সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিনজন ছাত্রকে গতকাল মঙ্গলবার স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।