জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি হলের ছাত্রদের মধ্যে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। কথা-কাটাকাটির জের ধরে আ ফ ম কামালউদ্দিন হল ও শহীদ সালাম বরকত হলের ছাত্রদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। আহত ছাত্রদের ঢাকা ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাত তিনটার দিকে প্রক্টোরিয়াল বডির সদস্য ও হলের প্রভোস্টের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো একটি প্রসঙ্গ নিয়ে হল দুটির ছাত্রদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের আরও ছাত্র জড়ো হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাত্ক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।