জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ এস এম ফিরোজ-উল-হাসান পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা আজ বাসসকে এ কথা জানিয়েছেন।পদত্যাগপত্রে কারণ হিসেবে সহকারী প্রক্টর হাসান জানিয়েছেন, জুবায়েরের মৃত্যুতে শিক্ষক সমাজের পক্ষ থেকে তাঁর পদত্যাগ দাবির পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া এবং সহকারী প্রক্টর কবিরুল বাশার ১৬ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির জানান, শিগগির জুবায়ের হত্যার ব্যাপারে নয় সদস্যের প্রক্টরিয়াল কমিটি পুনর্গঠন করা হবে। তিনি বলেন, জুবায়েরের মৃত্যুসহ ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড তদন্ত করতে নতুন তদন্ত কমিটি গঠন করা হবে।